শর্তাবলী (Terms & Conditions)
Sobar Dukan - সবার দোকান এ স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে:
অর্ডার নিশ্চিতকরণ: আপনার অর্ডারটি সফলভাবে প্লেস হওয়ার পর আমরা সেটি কনফার্ম করার জন্য ফোন করতে পারি। ভুল তথ্য বা স্টক না থাকলে আমরা যেকোনো অর্ডার বাতিল করার অধিকার রাখি।
পণ্যের তথ্য: আমরা ওয়েবসাইটে সঠিক ছবি এবং বর্ণনা দেওয়ার চেষ্টা করি। তবে লাইটিং বা ডিসপ্লে রেজোলিউশনের কারণে পণ্যের রঙ সামান্য ভিন্ন হতে পারে।
মূল্য পরিবর্তন: বাজারে পণ্যের সরবরাহ অনুযায়ী যেকোনো সময় পণ্যের মূল্য পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। তবে অর্ডার কনফার্ম হয়ে গেলে আগের দামই বহাল থাকবে।
ডেলিভারি: ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের নির্ধারিত ডেলিভারি পার্টনারের মাধ্যমে পণ্য পাঠানো হয়। প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ পরিস্থিতির কারণে ডেলিভারি সময় বাড়তে পারে।
দায়বদ্ধতা: ভুল ঠিকানা বা ফোন নম্বর দেওয়ার কারণে পণ্য পৌঁছাতে দেরি হলে বা রিটার্ন আসলে তার দায়ভার গ্রাহককে বহন করতে হবে।